বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
অক্টোবর ২৮ ২০২৬, ১৫:২১
নিজস্ব প্রতিবেদক ॥ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা ও আরিফুর রহমান এবং পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তারা সভায় অংশ নেন।
সকাল ১২টায় শুরু হওয়া সভায় বরিশাল সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম, নগর ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় নগরবাসীকে আরও কার্যকর ও মানসম্মত সেবা প্রদান এবং সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
