বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক
অক্টোবর ২৮ ২০২৬, ১৫:১০
আমার বরিশাল ডেস্ক,
বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ব্রিজ সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বুধবার পরিদর্শনকালে প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আগুনে ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক,সদস্য আসাদুজ্জামান মারুফ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
