বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

অক্টোবর ২৮ ২০২৬, ১৫:০৬

আমার বরিশাল ডেস্ক,

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় নগরীর টিবি পুকুর পাড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদল সবসময় রাজপথের আন্দোলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বৃক্ষরোপণের মাধ্যমে যুবদল পরিবেশ সংরক্ষণে এক নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছে।

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য আরিফুর রহমান বাবু, অ্যাডভোকেট সরোয়ার হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান আনিস।

এছাড়াও অনুষ্ঠানে বরিশাল মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে নেতা-কর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সার্বিক সাফল্য ও দেশের সমৃদ্ধি কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন....