ছুটির দিনেও সরকারি গাড়ি নিয়ে বরিশাল ভ্রমণ কৃষি কর্মকর্তার ফারজানার!
অক্টোবর ২৮ ২০২৬, ১৪:২৫
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিনের বিরুদ্ধে সরকারি ছুটির দিনে সরকারি গাড়ি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বরিশাল ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে বরিশালে যান।
সরকারি যানবাহন-ঢাকা মেট্টো-ঠ-১২০৭২৪ নাম্বারের গাড়ীটি পূজার ছুটিতে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। সরকারি গাড়ির ব্যবহারসংক্রান্ত বিধিমালা অনুযায়ী, দায়িত্ব পালনের বাইরে এ ধরনের ব্যবহার অনুমোদিত কি না, তা যাচাই করা প্রয়োজন।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তা সরকারি গাড়িটি কী উদ্দেশ্যে ব্যবহার করেছেন, এ বিষয়ে তাঁর বক্তব্য এবং গাড়ি ব্যবহারের অনুমোদনসংক্রান্ত তথ্য পাওয়া গেলে অভিযোগটির সত্যতা যাচাই করা সম্ভব হবে। এবিষয়ে অভিযুক্ত বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি উপপরিচালক স্যারের অনুমতি নিয়ে আসতি।
তবে লিখিত অনুমতি কিনা জানতে চাইলে তিনি বলেন না কোন লিখিত অনুমতি নেই। আমি স্যারকে ফোন করে বলে আসছি গাড়ী মেরামতের জন্য। তবে গাড়ী মেরামত না করে স্ব-পরিবার নিয়ে নামেজ রেষ্টোরায় কেন গাড়ীর চালকের কাছে জিগেজ্ঞ করলে তিনি বলেন, ম্যাডাম ঘুরতে আসছে বরিশালে। নাজেমে দুপুরের খাবার খাবেন।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি’র উপপরিচালক এম বদরুল আলম এর সাথে কথা হলে তিনি বলেন, হ্যা আজ সরকারী ছুটির দিন এটা সত্য। তবে বামনা কৃষি অফিসার তিনি আমাকে ফোন করে বলছে গাড়ী মেরামত করা জরুরী প্রয়োজন।
তাই গাড়ী বরিশাল নিয়ে যাচ্ছে মেরামত করার জন্য। তবে স্বপরিবার নিয়ে ভ্রমণের যাওয়ার বিষয়টি তিনি জানানে না।
