অভিযানের খবরে দোকানের ঝাপ আটকে দিলো ব্যবসায়ীরা

অক্টোবর ২৬ ২০২৬, ২১:১৫

আমার বরিশাল ডেস্ক,

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে বিএসটিআইয়ের অভিযানের খবরে দোকানের ঝাপ আটকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সটকে পরার চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গৌরনদী বন্দরে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে কসমেটিকসের দোকানে অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে বন্দরের অনেক ব্যবসায়ীরা তাদের দোকানের ঝাপ আটকে দিয়ে অন্যত্র চলে যায়।

বরিশাল বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. মামুন তালুকদার জানিয়েছেন, অননুমোদিত পণ্য বিক্রির দায়ে গৌরনদী বন্দরের আবির কসমেটিকস এবং অনু কসমেটিকস নামের দুই দোকান মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।

 

সংবাদটি শেয়ার করুন....