পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস পালিত

ডিসেম্বর ০৩ ২০২২, ১৭:৫৬

আমার বরিশাল ডেস্ক,

পটুয়াখালী প্রতিনিধি ‍॥ “অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এর আয়োজনে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে ইপিআই ভবন সভাকক্ষে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ ফাহিমা ইসলাম লিজা, ইউএনএফপি‘র ডাঃ কামরুজ্জামান, লাইট হাউজ এর ম্যানেজার মেহেদী হাসান সজিব প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন, স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....