নিহত নজরুল ইসলাম মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামূল্যাহ গ্রামের মৃত বদিউজ্জামালের ছেলে। শশীগঞ্জ মাছঘাটের আড়ৎদার জামাল উদ্দিন জানান, তাঁর আড়তের জেলেরা মাছ ধরে ঘাটে ফেরার সময় চরের মধ্যে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি অন্য জেলেদের জানালে তাঁরা ঘটনাস্থল থেকে নজরুল ইসলাম মঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজীব জানান, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বজ্রপাতে আক্রান্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের একাংশ দগ্ধ ছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে এক জেলে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
