বরিশালে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

সেপ্টেম্বর ০৫ ২০২৬, ২২:১২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক: বরিশালে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

গ্রেফতারকৃতরা হলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সাত বছরের দণ্ডিত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৪টি মামলায় পরোয়নাভুক্ত আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনু (৩৩) এবং মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডিত মো. রায়হান (২৪)।

মনু নগরীর জোড়মসজিদ এলাকার হাওলাদার সড়কের বাসিন্দা মৃত মনোয়ার হোসেনের ছেলে। রায়হান বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব জানিয়েছে, মনুকে বরিশালের উজিরপুর থানা এলাকা থেকে এবং মো. রায়হানকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে মনুকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় ও রায়হানকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....