বরিশালে ৭ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান

সেপ্টেম্বর ০৩ ২০২৬, ২২:১২

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার ৭ জন কোমলমতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মো: হাদিউজ্জামান তানভিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। প্রধান আলোচক ছিলেন গৌরনদী বন্দর সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব ও ইমাম  মাওলানা মো: আবদুল হাকিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....