বরিশালে প্রধানমন্ত্রী আসবেন বলে বিএনপির প্রস্তুতি সভা

জুলাই ০৮ ২০২৬, ২১:৩৮

আমার বরিশাল ডেস্ক,

আসছে ১৩ জুলাই বরিশালে বর্তমান সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন বলে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি। বুধবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয়দের সাথে এই সভায় বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, প্রধানমন্ত্রী এবং তাদের দলীয় প্রধান বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। পাশপাশি তিনি বরিশালে বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগ দিবেন। আবহাওয়া ভালো থাকলে খাল খনন কর্মসূচি দেখতে যাবেন।

দলীয় প্রধান আসবেন বলে তাকে সুশৃঙ্খল ভাবে স্বগত জানাতে নেতা কর্মীদের নির্দেশনা দিতে তাদের এই প্রস্তুতি সভা।
আকন কুদ্দুসুর রহমান, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি।

সংবাদটি শেয়ার করুন....