বরিশালে পবিত্র অশুরার র‌্যালী

জুন ২৬ ২০২৬, ১৫:১৫

আমার বরিশাল ডেস্ক,

ঐতিহাসিক দশই মহরম পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে শোক র‌্যালী বের করেছে বরিশালের দুটি স্থান থেকে। নগরীর শশ্মান ঘাটের পোল থেকে সকাল ৯টায় এবং ভাটার খাল থেকে সকাল দশটায় শোক র‌্যালী বের হয়ে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর তবারক বিতরণ করে ভক্তদের মাঝে।

এবারে পবিত্র আশুরার র‌্যালীতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতির পাশাপাশি পুলিশের বাদক দল ছিল।

এসময় আয়োজক কমিটির সভাপতি আনোয়ার হোসেন আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ঐতিহাসিক দিনটিতে তারা শোক র‌্যালী বের করেছেন। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে অন্যায় ভাবে হত্যা করায় ওই শোক ধারণ করে তাদের এই আয়োজন।
আনোয়ার হোসেন আলম, সভাপতি পাক পাঞ্জাতন পরিষদ বরিশাল।

সংবাদটি শেয়ার করুন....