যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ঘোষণাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন

জুন ১৭ ২০২৬, ০২:৪০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি যুবদলের সাংগঠনিক অভিভাবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণাকে সময়োপযোগী ও সংগঠনকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন (এমপি)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় ইঞ্জি. মাহফুজুল আলম মিঠু বলেন, “নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার আদায় এবং দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি আশাবাদী।”

তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সার্বিক সফলতা কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে তাদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন....