বরিশালে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জুন ১২ ২০২৬, ২২:৫৭
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ও বাংলাদেশ ব্রাহ্মণ যুব-কিশোর সংসদ বরিশাল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ জুন) দুপুরে নগরীর কালীবাড়ি রোর্ডের ধর্মরক্ষিণী মন্দিরে সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে গিতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ও বাংলাদেশ ব্রাহ্মণ যুব-কিশোর সংসদ বরিশাল জেলা শাখার শ্যামল চক্রবর্তীর সভাপতিত্বে সমম্মেলন উদ্বোধন করেন এফসিএ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ড. কল্যান চক্রবর্তী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্র শিরোমণি বিজয় কৃষ্ণ ভট্রাচার্য্য। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শান্ত চক্রবর্তী।
সমম্মেলনে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, দপ্তর সম্পাদক পলাশ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক রত্না মজুমদার , আন্তর্জাতিক সম্পাদক শিশির সরকার, পুরুহিত বিষয়ক সম্পাদক উত্তম চক্রবর্তী, বরিশাল বিভাগীয় যুগ্ম মহাসচিব স্বপন ঘোষাল, বরিশার বিভাগীয় সমন্বয়কারী শ্যামল চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক উত্তম আচার্য, ঢাকা মহানগর কমিটি সভাপতি প্রফেসর প্রদ্যুৎ ভট্রাচার্য্য পলাশ, বাংলাদেশ পূজা উদ্যোযপন কমিটির বরিশাল জেলা শাখার সভাপতি মানিক মুখার্জি কুডু , বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক এডভোকেট হিরণ দাস মিঠু সহ প্রফেসর অবসরপ্রাপ্ত বিমল চক্রবর্তী, মরণ পিপলাই, শংকর কুমার সিংহ বর্মন।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ত্রিবার্ষিক সম্মেলনের বরিশাল জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জীকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে সঞ্জীব সিংহ বর্মনকে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক বিপ্লব ব্যানার্জি, দপ্তর সম্পাদক হারাধন ভট্টাচার্য, সম্পাদক কমল মুখার্জী।
ব্রাহ্মণ সংসদ যুব কিশোরের সভাপতি হৃদয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিলন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অভিষেক চৌবে, মহিলা সম্পাদক তিশার রানী সিংহ বর্মন সহ আজকের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে নব নির্বাচিত কমিটির সকলকে উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
