ট্রাকের চাপে ভেঙেছে ব্রিজ, বন্ধ যান চলাচল

জুন ১২ ২০২৬, ২০:২৬

আমার বরিশাল ডেস্ক,

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এর পর বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে এসব রুটে চলাচল করা যাত্রী ও যানবাহন-সংশ্লিষ্টরা।

জানা যায়, বুধবার ভোররাতে ?পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুরে বেইলি ব্রিজে কাঁচামালবোঝাই ট্রাক উঠলে তার চাপে ভেঙে পড়ে। ফলে মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুর সদরের যানচলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাসহ বেশ কয়েকটি রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পরে বুধবার পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের লোকজন গিয়ে কাজ শুরু করে।

তবে ব”হস্পতিবার বিকাল পর্যন্ত যানবাহন চলাচলের স্বাভাবিক অব¯’ায় ফিরে আসেনি। ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে এ রুটে চলাচল করা যানবাহনগুলো পাথরঘাটা উপজেলায় পৌঁছাতে কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপরে সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....