পূর্বপুরুষের মত আ.লীগের সৈনিক হতে চাই : মেয়র সাদিক

ডিসেম্বর ০২ ২০২২, ১৭:৫৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ আমার দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষিণাঞ্চলের সৈনিক ছিলেন। আমার পিতা এই দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ‍এবং আমি সেই সৈনিক হিসেবে‍ই শহীদ হতে চাই।

 

শুক্রবার (২ ডিসেম্বর) পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি ‍উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ‍এসব কথা বলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনার পরে সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরীরে একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতৃবৃন্দ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন....