বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মে ৩১ ২০২৬, ১৩:১৭

আমার বরিশাল ডেস্ক,
বরিশাল  : বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে।  শনিবার (৩০ মে) সকালপ নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাচ ধারণ করেছেন নেতা কর্মীরা।
 এরপর বেলা এগারোটার দিকে অশ্বিনী কুমার হলে নেতাকর্মীদের উপস্থিতিতে  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে  তিন দিনব্যাপী এই কর্মসূচিতে  যোগ দেয়া নেতারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার অবদান অস্বীকার্য।
তার পথেই গণতন্ত্রের জন্য আপোসহীন থেকেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তাদের সুযোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আবুল কালাম শাহিন, সদস্য সচিক জেলা (দক্ষিণ) বিএনপি।
 অন্যদিকে একই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গরীব অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন....