দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
নেতাকর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, “আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে যুক্ত আছেন, তারা ভালো করেই জানেন যে, শহীদ জিয়ার শাহাদাতবরণের পর থেকেই আমরা প্রতি বছর এই দিনটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। দেশের বিভিন্ন অঞ্চলে সংকটে থাকা মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত রয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের সবার কাছে আমার বিশেষ আহ্বান থাকবে, শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিউদ্যোগেও যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটিই শহীদ জিয়ার মূল শিক্ষা ও আদর্শ।
খাবার ও বস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
