বরিশালে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মে ৩১ ২০২৬, ০০:১১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥  মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী এবং সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও দরিদ্র ও অসহায় দুস্থ মানুষের মাঝে ’সেভ দ্য মাদার’ (Save the Mothers) এর সার্বিক সহযোগীতায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (বরিশাল বিভাগ) সাবেক সহ-সংগঠনিক সম্পাদক, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিঃ মাহফুজুল আলম মিঠু’র উদ্যোগে এই কর্মসূচি চালু করা হয়।

তারই ধারাবাহিকতা হিসেবে গতকাল বরিশাল শহরে রূপাতলী হাউজিং এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের বিভিন্ন আইটেমের খাদ্যসামগ্রী সহ কোরবানীর গরুর মাংস বিতরন করেন ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে কোরবানির গরুর মাংস, চাল, তেল, সেমাই, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

এই মানবিক উদ্যোগের নেতৃত্বে থাকা ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, ’সেভ দ্য মাদার’ নামে সংগঠনটি সব সময়ই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।
তিনি বলেন, এটা শুধু ঈদের দান নয়,এটা আমাদের দায়িত্ব। যতদিন আল্লাহ তৌফিক দেবেন, এই কাজ সারা বছর, সারা দেশে চলবে ইনশাআল্লাহ। ’সেভ দ্য মাদার’ (Save the Mothers) মায়েদের সেবায় নিয়োজিত একটি নির্ভযোগ্য প্রতিষ্ঠান ।

’সেভ দ্য মাদার’ (Save the Mothers) পবিত্র ঈদুল আযহার পবিত্রতাকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে যাবে।

মিঠু বলেন, ২০০৭ সাল থেকে রাজনীতির পাশাপাশি আমি মায়ের মুক্তি ও মানবতার জন্য কাজ করে আসছেন। আজও সেই ধারাবাহিকতায়, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

সংবাদটি শেয়ার করুন....