বরিশালে ফ্যামিলি কার্ডের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক

মে ৩০ ২০২৬, ০০:৫৭

আমার বরিশাল ডেস্ক,

বরিশালের হিজলা ও মুলাদী উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। এসময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং ভাঙ্গন সমাধানের বিষয়ে আলোচনা করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হিজলা ও মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা সমাজসেবা অফিসার এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পরে জেলা প্রশাসক হিজলা ও মুলাদী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন....