বরিশালে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

মে ২৮ ২০২৬, ১১:৪০

আমার বরিশাল ডেস্ক,

ত্যাগ, আনুগত্য ও মানবতার মহান বার্তা নিয়ে সারাদেশের মতো বরিশালেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। একই সঙ্গে কোরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা।

বরিশাল নগরের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়।

এছাড়া বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত। রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদ জামাতে অংশ নেন। ঈদ জামাত শেষে বিশ্ব শান্তি কামনা দোয়া করেন মুসুল্লিরা। এদিকে, কোরবানির পশু জবেহ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তায় প্রস্তুত সিটি কর্পোরেশন ও প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন....