মঙ্গলবার বিকেলে দেখা যায়, সবার পছন্দের এ মৌসুমি ফলটি ভ্যানে করে নিয়ে উপজেলার দিঘিরজান বাজারে বিক্রি করছেন মো: আবুল বাশার। প্রতি পিস তালশাঁস বিক্রি করেন ১০-১৫ টাকা করে।
আবুল বাশার বলেন, গরমের সময় এ ফলটির ব্যাপক চাহিদা থাকে। সব শ্রেণি-পেশার মানুষ তালশাঁস কিনে থাকেন। প্রতিদিন ৩০০-৪০০ পিস তালশাঁস বিক্রি করেন বলে তিনি জানান।
আবুল বাশারের মতো আরও অনেকে দিঘিরজান বাজারসহ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ভ্যানে করে তালশাঁস বিক্রি করে থাকেন।
এএন
