নগরীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
মে ২০ ২০২৬, ০০:০৬
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রুপাতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. কামরুল ইসলাম নামে ৬৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার বেলা ১২টার দিকে ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলীস্থ জমজম নার্সিং ইন্সটিটিউটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, নিহত মো. কামরুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত কারারক্ষী ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি রুপাতলি এলাকার স্থায়ী বাসিন্দা।
রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা নিশ্চিত হলে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হবে।
