মুলাদীর ইউপি সদস্যর ভাইয়ের বাড়িতে জ্বালানি তেল ও সরকারি চাল জব্দ
এপ্রিল ০৪ ২০২৬, ২২:১০
মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার চরকালে খান ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তার ভাইয়ের বাড়িতে মজুদকৃত জ্বালানি তেল ও সরকারি চাল জব্দ করে মুলাদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও থানা পুলিশ।
শনিবার এনএসআই এর তথ্যের ভিত্তিতে মুলাদী সহকারী কমিশনার ভূমি পরাগ সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে ইউপি সদস্য সুমন ঘরামির বাড়িতে ১০০০ কেজি চাল ১২৭ লিটার জ্বালানি তেল এবং তার বড় ভাই বাচ্চু আলমের গোয়াল ঘরের পাশে মজুদ রাখা তিন বেরল জালালী তেল জব্দ করা হয়।
পরবর্তীতে মোবাইল কোটের মাধ্যমে জ্বালানি তেল মজুদ করার অপরাধে বাচ্চু আলমকে নগদ পাঁচ হাজার টাকা জরিমান করা হয় এবং তেল বাজারে নিয়ে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ দেয়া হয়।
অপরদিকে ইউপি সদস্যের বাড়িতে মজুত রাখা এক হাজার কেজি চালের সঠিক কাগজপত্র নিয়ে সহকারি কমিশনার ভূমি এর কার্যালয়ে দেখা করতে বলা হয়।
