বরিশালে ঝাটকা নিধন প্রতিরোধে যৌথ অভিযান ॥ জাল জব্দ

এপ্রিল ০২ ২০২৬, ১৭:২৯

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল ॥ বরিশালে ঝাটকা নিধন প্রতিরোধে হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মেহেন্দীগঞ্জের শ্রীপুরে তেতুলিয়া ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ১৪ টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, এই বেহুন্দী জালের ফাকা ছোট হওয়ায় ২ থেকে আড়াই ইঞ্চি সাইজের ইলিশের পোনা জালে ধরা পরে।

পরবর্তীতে এগুলো বাজাওে চাপিলা মাছ বলে বিক্রি করা হয়ে থাকে। পরে আটককৃত জালগুলো মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চ ঘাট সংলগ্ন চরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন....