আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মার্চ ৩১ ২০২৬, ২২:২০
আমার বরিশাল ডেস্ক,
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত.দুলাল মল্লিকের ছেলে রুমিচ মল্লিক’র ঘরে বসে মাদক বিক্রির সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে রুমিচ মল্লিক ও তার সহযোগী একই উপজেলা শিহিপাশা গ্রামের শামচুল আলম’র ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে সোমবার রাতে ১শত পিচ ইয়াবাসহ রুমিচ মল্লিক’র বাড়ি থেকে গ্রেফতার করে। এঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
