ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম দ্রুত ও নিয়মিত বাদ দিতে নতুন কর্মপন্থা নির্ধারণে আগামী ৩১ মার্চ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ মার্চ) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠি থেকে জানা যায়, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে বৈঠকটি নির্বাচন ভবনে বিকেলে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সারা বছর মৃত ভোটার কর্তনের জন্য সকল কর্মকর্তাদের কাছে থেকে সুপারিশ বা প্রস্তাবও এ বৈঠকে গ্রহণ করা হবে।
২০২৫ সালে হালনাগাদের সময় ২১ লাখের মতো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়।
