শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

মার্চ ২৮ ২০২৬, ২০:৪৪

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল ॥  বরিশালে ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস এর ৪ শ্রমিককে ছাটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায় অবস্থিত ইন্দোবাংলা ফার্মার ফ্যাক্টরির মূল গেটের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

চাকরিচ্যুত শ্রমিকরা জানান, কারন ছাড়া বিনা নোটিশে চারজন শ্রমিককে মৌখিকভাবে চাকরিচ্যুত করা হয়। দ্রুত সময়ের মধ্যে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং ২০২৫ সালের গেজেট অনুযায়ী বেতন স্কেল চালু করা না হলে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন।

তবে ইন্দোবাংলা কর্তৃপক্ষ জানান, কোন শ্রমিককে ছাটাই করা হয়নি। ম্যানেজমেন্টের সাথে একটু তর্ক-বিতর্ক হওয়ায় তাদের চারজনকে পাঁচ দিনের ছুটিতে রাখা হয়েছে। আগামীকালের মধ্যে শ্রমিকদের সাথে বসে এই সমস্যার সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন....