অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল সিকদার
মার্চ ২৪ ২০২৬, ০২:১০
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার। তিনি বরিশালের আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে বরিশাল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হয়েছেন।
জানা গেছে, বেলাল হোসেন সিকদার চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) সম্পন্ন করেন। এরপর বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে বিএ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে বরিশাল ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।
পেশাগত জীবনে তিনি দীর্ঘ প্রায় এক যুগ ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন। তিনি বরিশালের বিভিন্ন স্থানীয় পত্রিকায় স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্যবস্থাপনা সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
অ্যাডভোকেট বেলাল হোসেন সিকদার বলেন, দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় থেকে আমি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরা আমার পেশাগত দায়িত্ব ছিল।”
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটের সনদ লাভ করে বরিশাল জজ কোর্টে আইন পেশায় যুক্ত হয়েছি। সত্য, ন্যায়বিচার, দেশ, জাতি, মানবতা ও ইসলামের পক্ষে আইনি সেবা দিতে চাই।”
তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
