`বরিশালের স্বনির্ভর খাল পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আশা তাদের’

মার্চ ২৩ ২০২৬, ১৭:১৫

আমার বরিশাল ডেস্ক,

আরিফ হোসেন ॥ বিএনপি বরিশালে একটি শক্ত অবস্থানে আছে। এটা এখন আমাদের প্রমান করতে হবে উন্নয়ন মুলক কর্মকান্ডের মাধ্যমে। জনগন আমাদের যে ম্যান্ডেড দিয়েছে, সেই জন ম্যান্ডেড যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের উন্নয়নমুলক কর্মকান্ডকে আরো তরান্বিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার।

সোমবার (২৩ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় স্বনির্ভর খালে পরিদর্শন শেষে সাংবাদবকদের একথা বলেন।

তিনি আরো বলেন, খাল খনন কর্মসূচী পর্যবেক্ষনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে যাবেন। এর মধ্যে তিনি বরিশালকে বেছে নেবেন। আমরা তাকে বরিশালে নিয়ে আসবে। যার মাধ্যমে বরিশাল বাসী আরো উজ্জীবিত হবে।

তিনি বলেন, বরিশাল সদর উপজেলার টার কিলোসিটার দৈর্ঘের স্বনির্ভর খাল। এখানে আরো তিন কিলোমিটার খাল এখানে খনন হবে। এছাড়াও বরিশালের গৌরনদীতে খাল খনন কাজ শুরু হয়েছে। খাল খননে অতিতে বরিশাল যেভাবে সাফল্য দেখিয়েছে এবার তার চেয়ে আরো বেশি সাফল্য দেখাবে বলর আশা প্রকাশ করেন তিনি।

সরজমিনে গিয়ে খাল খনন কাজের সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়ে বরিশাল বিভাগে,খাল খনন কর্মসূচির বাস্তবায়ন ও বরিশাল বিভাগের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ড. জিয়াউদ্দিন হায়দার।

তিনি আরো বলেন, “খাল বাংলাদেশের প্রাণ -এই খাল খননের মাধ্যমে, বিএনপি’র নির্বাচনী ইশতেহার, যেমন পূর্ণ হবে, তেমনি খালপাড়ে বৃক্ষ রোপণের মাধ্যমে, বিএনপির অঙ্গীকার পূর্ণ হবে। এই মুহূর্তে, উন্নয়নের মাধ্যমে, জনগণের, আকাঙ্ক্ষার বাস্তবায়নই হবে দলের প্রধান কাজ।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, আমরা আশা করি অচিরেই বরিশালে এই খাল খনন কর্মসূচি পরিদর্শনে আসবেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের মাটিতে, কার্বনের পরিমাণ কমে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এছাড়া, বরিশালের সুনীল অর্থনীতি, বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার, পরিকল্পনা প্রধানমন্ত্রীর রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও তার রয়েছে বিশেষ চিন্তা ভাবনা, বিশেষ করে বর্জ্য থেকে সার উৎপাদন করে জমির উর্বরা শক্তি বাড়িয়ে তোলার বিষয়টি পরিকল্পনায় রয়েছে।

তিনি বলেন, “ইতোমধ্যে এই খালটি মডেল খাল হিসাবে চিহ্নিত হয়েছে -এটি খননের মাধ্যমে -এই অঞ্চলের কৃষি ও মৎস্য সেক্টরে এর ব্যাপক প্রভাব পড়বে”

সংসদ সদস্য মুজিবর রহমান বলেন, “ফারাক্কার প্রভাবে আমাদের খাল গুলো পানি পাচ্ছে না -এর আগে খাল খনন হলেও খালে প্রবাহ নেই, সেগুলো ভরাট হয়ে যাচ্ছে -এবার খাল খননের মাধ্যমে, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি হবে।

বিএডিসি নির্বাহী প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদ জানান, ছয় কিলোমিটার এই খালের খনন কাজ, আগামী ১৫ দিনের মধ্যে শেষ হবে। এটি বাস্তবায়িত হলে, সদর উপজেলার চরকাউয়া, ও কর্ণ কাটি ইউনিয়নের প্রায় ৬ হাজার একর কৃষিজমি জলা বদ্ধতা থেকে মুক্তি পেয়ে,সেচ সুবিধার আওতায় আসবে।

তিনি জানান, গত তিন বছরে, বরিশাল, ঝালকাঠী, ভোলা ও পিরোজপুরে সাড়ে ৩৫০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। শুধুমাত্র বরিশাল জেলায়, ৯০ কিলোমিটার লক্ষ্যমাত্রার মধ্যে ৬০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এসব খনন কাজ শেষ হলে খাদ্য উৎপাদন অন্তত এক তৃতীয়াংশ বৃদ্ধি পাবে।

পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান, খাল খননের মাধ্যমে, কৃষি উৎপাদন, যেমন বাড়বে, তেমনি বাড়বে, পর্যটন সম্ভাবনা।

জেলা প্রশাসক মো:খায়রুল আলম সুমন জানান, এই খাল খনন মডেল খাল হিসাবে ইতোমধ্যে বিবেচিত হয়েছে। এই খাল খননে কোনোরকম অবৈধ দখল, সহ্য করা হবে না। অচিরেই সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

এসময় বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কসিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বরিশাল রির্পোটাস ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক সহ সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রথমে ২০২৫ সালের ২২ আগস্ট জাতীয় একটি দৈনিক পত্রিকায় “ইউপি চেয়ারম্যানের আক্রশে ২ হাজার একর ফসলি জমি অনাবাদি, কৃষক পরিবারে হাহাকার” একই বছরের ২৪ আগস্ট “ একতটি কালভার্টের কারণে ৫ একর ফসলি জমি অনাবাদি” শিরোনামে পৃথক দুইটি সংবাদ প্রকাশের পর পর্যায়ক্রমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সহ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়। ওই সময়ে দায়িত্বে থাকা বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২ ডিসেম্বর খালের খনন কাজ ও কালভার্ট নির্মাণের ইদ্ভোধন করেন বর্তমান বরিশাল জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন। ###

সংবাদটি শেয়ার করুন....