কাল ঈদ: বরিশালে আতর-টুপি-জায়নামাজে ভীড়
মার্চ ২১ ২০২৬, ০১:১৩
চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে যেন বদলে যায় বরিশাল নগরীর ছন্দ। ঈদের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই শুরু হয় শেষ মুহূর্তের ব্যস্ততা বেড়েছে আতর-টুপি-জায়নামাজে দোকানে ভীড়। কেউ ছুটছেন পোশাকের দোকানে, আবার কেউ খুঁজছেন ঈদের নামাজের প্রস্তুতির শেষ অনুষঙ্গ-আতর, টুপি আর জায়নামাজ কেনার জন্য। বরিশাল নগরীর র্গীজ্জা মহলা দেশের বিভিন্ন এলাকার বাজারগুলো তাই চাঁদ রাতে হয়ে ওঠে আলাদা এক প্রাণচাঞ্চল্যের কেন্দ্র শহরে পরিনিত হয়েছে।
তবে হঠাৎ বৃষ্টি পড়ার কারনে একটু দূর্ভোগ হয়, মার্কেটে আসা ক্রেতাদের।
বিশেষ করে চকবাজার,র্গীজ্জা মহলা,হাজী মোহাম্মাদ মহাসিন মার্কেট, সদর রোর্ড সহ নগরীর ফুটপাতে বসা আশপাশের এলাকায় সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে ভিড়। ছোট ছোট দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে হাঁটাচলাই কঠিন হয়ে পড়ে।
রঙিন টুপির সারি, কাঁচের বোতলে সাজানো আতরের ঘ্রাণ আর ঝুলানো জায়নামাজ—সব মিলিয়ে যেন ঈদের আগমনী আবহ ছড়িয়ে পড়ে চারদিকে।
নতুন পাঞ্জাবির সঙ্গে মানানসই টুপি নিজের পছন্দ মত খুঁজে দরদাম করে কিনে নিচ্ছে ক্রেতারা। কেউ আবার আতরের ঘ্রাণে বেছে নিচ্ছেন নিজের পছন্দের সুবাস।
কারও নজর জায়নামাজে—ঈদের নামাজটা নতুন কিছুর ওপর আদায় করার এক আলাদা তৃপ্তি থেকেই এই আগ্রহ। ধর্মীয় অনুভূতি আর উৎসবের প্রস্তুতি—দুটোই মিশে গেছে এই কেনাকাটায়।
এক বিক্রেতা বলেন, চাঁদ রাত মানেই আমাদের জন্য সবচেয়ে ব্যস্ত সময়। আজকে বিক্রি কয়েক দিনের সমান হয়ে যায়। ক্রেতারা বেশি সময় নিয়ে ঘ্রাণ দেখে আতর কিনছেন।
তিনি জানান, ২শ’ থেকে ৩শ’ টাকার আতরের চাহিদা সবচেয়ে বেশি হলেও দামি আতরও বিক্রি হচ্ছে ভালো। টুপি বিক্রেতারাও একই অভিজ্ঞতার কথা জানান। তাদের মতে, দেশীয় নকশার টুপির প্রতি এবার আগ্রহ বেশি। ৫০ টাকা থেকে ২ শ’ টাকার টুপিই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে দেশি-বিদেশি বিভিন্ন দামের টুপির রয়েছে তাদের কাছে।
রিয়াজ নামে এক ক্রেতাদের বলেন, চাঁদ রাতের কেনাকাটার আলাদা আনন্দ আছে। এদিনে সব কাজবাজ শেষ করে চাঁদ রাতেই মার্কেটে কিনতে আসি। নতুন টুপি আর আতর না কিনলে ঈদের আলাদা অনন্দ পাওয়া যায়।
অনেকে রয়েছে ব্যস্ততার ভিড়ে দরদাম করার সুযোগ নেই তাদের কাছে। অনেকেই নির্ধারিত দামেই কিনে নিচ্ছেন প্রয়োজনীয় জিনিস। তবুও কারও মুখে বিরক্তি নেই—বরং ঈদের আনন্দই যেন সব কষ্ট ঢেকে দিচ্ছে।
