ঈদে নিরাপত্তা জোরদার, কোন ছাড় নয় দুষ্কৃতিকারীদের-র‍্যাব-৮ অধিনায়ক

মার্চ ২০ ২০২৬, ০২:৫২

আমার বরিশাল ডেস্ক,

বরিশালে র‌্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেছেন, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না।

বুধবার বিকেলে বরিশাল নগরীর বাস টার্মিনাল, বাজার এলাকা পরিদর্শন এবং লঞ্চঘাটে যাত্রীদের সঙ্গে কথা বলার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‌্যাব-৮ অধিনায়ক বলেন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পরিদর্শনকালে র‌্যাব-৮ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তিনি আরো বেলেন র‌্যাব-৮ আরও জানায়, ঈদকে ঘিরে সক্রিয় হয়ে ওঠা চোর চক্র, টিকিট কালোবাজারি এবং অজ্ঞান ও মলম পার্টি দমনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....