পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার প্রার্থী মজনু আকন
মার্চ ১৮ ২০২৬, ০০:১১
বেল্লাল হোসেন ॥ আসন্ন চরবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উওর লামচরী মেম্বার পদপ্রার্থী মো: আমিনুল ইসলাম মজনু আকন উৎসবের আমেজে এলাকার মানুষের সাথে আনন্দ ভাগ করে নিতে এবং আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় আমিনুল ইসলাম মজনু আকন বলেন, “ঈদ বয়ে আনুক সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দ ছড়িয়ে পড়ুক চরবাড়ীয় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে। ভেদাভেদ ভুলে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে একটি আদর্শ ওয়ার্ড গড়তে পারি, এটাই আমার প্রত্যাশা।
নির্বাচনী এলাকায় তরুণ প্রজন্মের প্রতীক হিসেবে পরিচিত মজনু আকন ইতিমধ্যেই ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। পোস্টার ও প্রচারণার মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন এবং এলাকাবাসীর কাছে দোয়া ও পূর্ণ সমর্থন চেয়েছেন।
মজনু আকন পেশায় একজন ব্যাবসায়ী বর্তমানে তিনি অবস্থান তৈরি করেছে ও সামাজিক সমস্যা তুলে ধরার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। ব্যাবসা প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে সম্পৃক্ত, এলাকার অসহায়, অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ, সামাজিক সচেতনতা কার্যক্রম,এসব উদ্যোগে তাঁর উপস্থিতি লক্ষ্যণীয়, স্থানীয়দের ভাষ্যমতে, যেকোনো বিপদ-আপদে, দুর্ঘটনা কিংবা জরুরি প্রয়োজনে মজনু আকনকে সবার আগে এগিয়ে আসতে দেখা যায়, দিন-রাত, সময়-অসময়-মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে সাধারণ মানুষের আস্থাভাজন করে তুলেছে।
নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে মজনু আকন জানিয়েছেন, তিনি ৮ নং ওয়ার্ডকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান, তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে মাদক নির্মূল, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা, পাশাপাশি তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন।
তিনি আরো বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলাম, এবার সরাসরি মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই, জনগণের সমর্থন পেলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মজনু আকন এর প্রার্থি তাকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই, স্থানীয় বাসিন্দারা বলেন,মজনু সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকে, সমস্যার কথা বললে তিনি গুরুত্ব দেন এবং সমাধানের চেষ্টা করেন, এমন একজন মানুষই আমাদের প্রতিনিধি হওয়া উচিত, এলাকাবাসীর মতে, শিক্ষিত ও সচেতন তরুণদের স্থানীয় সরকার ব্যবস্থায় সম্পৃক্ততা তৃণমূল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে দৃষ্টিকোণ থেকে মজনু আকনের অংশগ্রহণ ৮ নং ওয়ার্ডের নির্বাচনী পরিবেশে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।
সবমিলিয়ে, সততা, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে মজনু আকন সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, চরবাড়ীয়া ইউনিয়নের উওর লামচরীর জনগণ তাঁদের ভোটের মাধ্যমে এই তরুণ ভোটারকে জয়যুক্ত করে ৮ নং ওয়ার্ডের উন্নায়নের সুযোগ করে দিবেন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার মূল শক্তি।
