বরিশালে ফর্মার ক্রিকেটার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
মার্চ ১৩ ২০২৬, ১৯:৫৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রয়াত সাবেক ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেট সংগঠন ফর্মার ক্রিকেটার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন ইয়াকুব আলী সুপার মার্কেটের নুরজাহান কনভেনশন সেন্টারে ফর্মার ক্রিকেটার্স ক্লাবের আয়োজনে প্রয়াত সাবেক ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেট সংগঠকদের রুহের মাগফিরাত কামনায় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আনোয়ারুল হক তারিন , বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক ও সাবেক ক্রীড়াবিদ, হকি কোচ আসাদুজ্জামান খসরু, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক ও মানবিক সেবক সাজ্জাদ পারভেজ, বরিশাল ফর্মার ক্রিকেটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোর্শেদ সুমন সহ অনন্যরা।
এছাড়াও রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত হয়ে সবাই ইফতার ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
