সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ফেব্রুয়ারি ২২ ২০২৬, ২১:১৫

আমার বরিশাল ডেস্ক,

বরিশালের উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ ইউসুফের মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিচারের দাবিতে তার হাতে নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী মানবন্ধন করেছেন।

রবিবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন একাধিক ব্যক্তিরা আভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবর্ধি সৈয়দ ইউসুফ দলের প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে এলাকার নিরিহ মানুষকে হয়রানী করে আসছে।

কারণে অকারণে প্রতিবেশীসহ এলাকার নিরিহ মানুষকে রাজনৈতিক মামলায় আসামি করে বাণিজ্য করে আসছে।দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে সৈয়দ ইউসুফ তার সহযোগিদের নিয়ে একের পর এক অপকর্ম করে আসছে।

মানববন্ধনে অংশগ্রহন করে সৈয়দ ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টুও ভূক্তভোগিদের ন্যায় বিস্তার অভিযোগ তুলে ধরে সৈয়দ ইউসুফের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।

আভিযুক্ত সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফ বলেন, আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। নির্বাচনের সময় তারা আমাদের সাথে থাকলেও ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। সেই লোকজন মানববন্ধনে অংশগ্রহন করে আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....