বরিশাল কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) এর কমিটি গঠন
ফেব্রুয়ারি ২২ ২০২৬, ২১:০২
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এবং আইডিইবি’র সহযোগী অরাজনৈতিক ছাত্র সংগঠনের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) এর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ৫২ সদস্য বিশিষ্ট শাখা কমিটি ঘোষনা করা হয়।
গত ০১/১১/২০২৫ সালে আইডিইবি বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রকৌশলী মোঃ রেজাউল করিম শাকিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উক্ত কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) এর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা কমিটিতে সভাপতি করা হয়েছে ইলেকট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষাথী মোঃ শাহাদাৎ হোসেন (জীম) ও সাধারন সম্পাদক করা হয়েছে ইলেকট্রিক্যাল বিভাগের ৩য় পর্বের শিক্ষার্থী সাইদুর রহমান মুন্না শেখকে।
এছাড়াও কমিটির অনন্যরা হলে-সিনিয়র সহ-সভাপতি মেহেদী মৃধা, সহ-সভাপতি মাহমুদুর রহমান ইমন,সিভিল বিভাগের ৮ম পর্বের ইসরাত জাহান বৃষ্টি, সিভিল বিভাগের ৬ষ্ঠ পর্বের দেওয়ার হোসেন,আদিবুল হাসান, তামিম, আপেল মাহমুদ, সহ-সাধারন সম্পাদক ইলেকট্রিক্যাল বিভাগের ৪র্থ বর্ষের মারুফ হোসেন, ৬ষ্ঠ বর্ষের সাদিল হোসাইন সোহান, ,ফারজানা পায়েল, ইয়ামিন শিকদার, মেহেদী হাসান শুভ, আবু বাছির বর্ণ, মাহি শিকদার, সাংগঠনিক সম্পাদক ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক রেহান, ফায়াদ হাওলাদার, কোষাধ্যক্ষ সাজ্জাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান,সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকমুশতাকিম সরকার, আম্মার ইসলাম, রেদোয়ান ইসলাম রিফাত, সূর্য মিত্র, মাহমুদুল ইসলাম, সিয়াম খান সহ মোট ৫২ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি ঘোষনা করা হয়েছে।
