ভোটের আমেজে শেষে বরিশালে ফাগুনের উৎসব
ফেব্রুয়ারি ১৭ ২০২৬, ২০:০৪
আরিফ হোসেন ॥ ঋতুরাজ বসন্ত মানেই প্রকৃতিতে প্রাণের নতুন ছোঁয়া। রঙিন ফুলের হাসি ও পুষ্পিত সৌরভ নিয়ে বসন্ত প্রত্যেকের হৃদয়ে নাড়া দেয় দিনটি। তবে এবছর দেশজুরে নির্বাচনী আমেজ থাকার কারনে প্রতিবারের মত এবছর ১৪ ফেব্রুয়ারির পরীবর্তে বসন্ত উৎসবের আয়োজন করা হয় ১৭ ফেব্রুয়ারি।
তাই নির্বাচনী আমেজ শেষে আজ ছোট পরিসরে নানা আয়োজনে মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করেছেন বরিশাল সরকারি মহিলা কলেজ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নগরীর সরকারি মহিলা কলেজ চত্বরে শিক্ষার্থীদের আয়োজনে শুরু হয় বসন্ত উৎসব। বাসন্তি রঙের শাড়ি পড়ে ফুলে ফুলে সেজেছে শিক্ষার্থীরা। নাচ, গান ও কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব।
এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ছোট পরিসরে গতবছরের মত এবছরও আয়োজন করা হয় পিঠা উৎসবের। বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যা অর্জন করতে হবে ভালোবাসার জন্য। আজকের দিনের শিক্ষা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
