তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যত অপেক্ষা করছে- ব্যারিস্টার ফুয়াদ
ফেব্রুয়ারি ১৫ ২০২৬, ১৬:০১
বরিশাল ॥ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন সাথে নির্বাচন লড়াইয়ে হেরে গিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হওয়া ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির যেসব নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠেছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যত অপেক্ষা করছে।
আমরা চাই বাংলাদেশটা বদলে যাক, তারেক রহমাননে আহবান করছি ,যে ৩১ দফার উপরে ভিত্তি করে বাংলাদেশকে বদলাবেন বলে যে ওয়াদা করেছেন, সেটা আমরা কাগজ কলমে নয়, বাস্তবে দেখতে চাই। আপনার দলের গুন্ডা, চাঁদাবাজ, সন্ত্রাসীদের, কিরমিনাল গ্যাং’কে যদি নিয়ন্ত্রন করতে না পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে”।
“চর দখলেরর নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪ এর অভ্যুত্থান ভুলে যাবেন না” রোববার (১৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল-৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানী হয়েছে বলে অভিযোগ করে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফুয়াদ আরো বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছিলো তা পূরনে ব্যার্থ হয়েছেন তারা। নির্বাচনে প্রশাসন লেবেল প্লেইং ফিল্ড তৈরী করতে পারেনি।”
তিনি বলেন, “৫৫ বছর পরে এসেও রামদা, চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার। জাতীয় চরিত্র সমাধান করার আগ পর্যন্ত এগুলো পরিবর্তন করা যাবে না।” সর্বশেষে তিনি তারেক রহমান কে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই নেতা কর্মী দিয়ে বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না তিনি।
আর বিএনপির ৩১ দফা কাগজ-কলমে নয় বাস্তবে দেখতে চাই জনগন বলে জানান ফুয়াদ। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ সুজন তালুকদার, সদস্য সচিব ইঞ্জিঃ জি এম রাব্বী, যুগ্ম সদস্য সচিব ডাঃ তানভীর আহমেদ, আহ্বায়ক আইয়ুব নবী সহ অনণ্যরা।
