ভোলায় মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফেব্রুয়ারি ১৫ ২০২৬, ১৫:২৫

আমার বরিশাল ডেস্ক,

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নে ভুট্টু (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর ৫নং ওয়ার্ডের কলেরহাট সড়কের দক্ষিণ পাশে নিহতের বাড়ির সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত ভুট্টু ওই এলাকার বাসিন্দা এবং তিন ছেলে ও এক মেয়ের জনক। স্থানীয়দের দাবি, কৃষিকাজের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের মেয়ে রহিমা বেগম জানান, রাতে ঘর থেকে হঠাৎ বাবার চিৎকার শুনে তিনি দৌড়ে বাড়ির সামনের রাস্তায় আসেন। সেখানে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে কাতরাতে দেখেন। রহিমার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে ভুট্টুকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাই এখনও সুনির্দিষ্ট করে বলার না গেলেও মাদক সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: তাদের বলে দিতে চাই, হাতিয়ার সরকার আমরা: হান্নান মাসউদ

তিনি আরও বলেন, নিহত ভুট্টু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে ছয় থেকে সাতটি মামলা রয়েছে। এরপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। স্বল্প সময়ের মধ্যেই এই ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে বল জানান তিনি। (এবি পার্টি)

সংবাদটি শেয়ার করুন....