‘ভোটে কেন্দ্র যেতে ভোটারতের বাধাকারী সে যেই দলের হোক, তাকে কোন ছাড় নয়’
ফেব্রুয়ারি ১১ ২০২৬, ১৭:৪০
বরিশাল ॥ বরিশাল সেনানিবাস কমান্ডার ৬ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ রমিও নওরিন খান বলেছেন, এই জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য হিসেবে অনুষ্ঠিত করার লক্ষে সেনা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্ব প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলে ভোটাগনের নিরাপত্তা নিশ্চিত, এবং ভোটের জন্য সুন্দর সুষ্ট একটি শান্তিপূর্ন করাই হলো আমাদের এখন মূল লক্ষ্য। ভোটে কেন্দ্র যেতে ভোটারতের বাধাকারী সে যেই দলের হোক, তাকে কোন ছাড় নয়। আমরা জনগনকে আহবান করছি ভোট কেন্দ্রে ভোট দিতে নিরভয়ে ভোট দিতে আসুন, এবং বাংলাদেশের ভবিষৎ গনন্ত্রাতিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিন।
আজ বুধবার বেলা ১১ টায় বরিশাল নগরীর বেলস্ পার্কে বাংলাদেশ সেনাবাহীনির সাত পদাতিক ডিভিশনের তত্বাবধানে নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ করতে নির্বাচনকালীন মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোট চলাকারীন ভোট কেন্দ্রে উদ্ভুত ও অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহীনির জরুরী প্রতিক্রিয়া ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে মহড়াটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, ৭ পদাতিক ডিভিশন ও বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন। এছাড়া বরিশাল বিভাগ, জেলা প্রশাসন ও আইনশৃংখলা রক্ষা বাহীনির উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মহড়ায় একটি ভোট কেন্দ্রকে কেন্দ্র করে কাল্পনিক অনাকাঙ্খিত ঘটনা ও এর সমাধানের মহড়া পরিচালনা করা হয়। এতে সেনাবাহীনির একটি হিলিকপ্টারও অংশ নেয়।
