বাংলাদেশে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে-তারেক রহমান
ফেব্রুয়ারি ০৪ ২০২৬, ১৭:৩১
আরিফ হোসেন ॥
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। জনগণ একটি রাজনৈতিক দলকে গুপ্ত পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে। যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে।
তিনি আরও বলেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে। যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে।
বরিশালের নির্বাচনী জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরো বলেছেন, ১৫ বছরের ভোটাধিকার লঙ্ঘনের ঘটনায় জনগণ নানা নিপীড়ন ও হত্যার শিকার হয়েছে। তিনি বলেন, “যারা দেশের মালিক মনে করতেন, তারা দেশ ছেড়ে পালিয়েছে।
জনগণই এখন দেশের নিয়ন্ত্রক। ১২ ফেব্রুয়ারি মানুষ তাদের নির্বাচিত করবে যারা জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করবে।” তিনি সতর্ক করেছেন, ভোট গ্রহণের দিনে কেউ ষড়যন্ত্র করলে তা ব্যর্থ হবে। তিনি জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “শহীদদের প্রত্যাশা অনুযায়ী দেশের গণতন্ত্র পুনর্গঠন ও উন্নয়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
তিনি জনগণকে সচেতন ও সঠিক ভোট দেয়ার আহ্বান জানান। নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি ফ্যামিলি কার্ড বিতরণের প্রতিশ্রুতি দেন। নবীর স্ত্রী বিবি খাদিজা (রা:) একজন কর্মজীবী নারী ছিলেন। বদরের যুদ্ধে হযরত আয়েশা (রা:) সৈনিকদের সরঞ্জাম ও চিকিৎসা সেবা প্রদান করেছিলেন। তিনি বলেন, নারীদের ঘরে বন্দি রাখলে দেশ এগোবে না। বাংলাদেশের নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান উল্লেখ করেন।
বরিশালের কৃষি উৎপাদন বাড়াতে হিমাগার স্থাপন, কৃষি কার্ডের মাধ্যমে বীজ ও সার বিতরণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন। ভোলার গ্যাস ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তরুণদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে তৈরি করার কথা বলেন।
তিনি গুপ্ত দলের উদ্দেশ্যে বলেন, ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণের পাশে থাকতে হবে। সতর্ক করে বলেন, নির্বাচনের আগে অনৈতিক কাজ করলে কেউ সৎ শাসন দিতে পারবে না। ভোট অধিকার হাইজ্যাক করতে দেয়া যাবে না। ধানের শীষে ভোট প্রার্থনা করে বরিশাল বিভাগের ২১টি আসনের প্রার্থীদের পরিচয় করান। বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নজর রাখুন, ১৩ ফেব্রুয়ারি থেকে তারা আপনাদের দেখাশোনা করবে।”
