এবার নির্বাচনে প্রশাসন একেবারেই নিরপেক্ষ ভাবে আছে-বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেব্রুয়ারি ০২ ২০২৬, ১৬:২৮
নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সংখকআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ,৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি১০ হাজার র্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড ও প্রায় ৬ লাখআনসার মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব) মো জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ফেবুয়ারী) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচনও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগের প্রতিটি জেলা-উপজেলার কর্মকর্তাদের সাথেআইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যেবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্টজেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরো বলেন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবেসম্পাদনের জন্য সোমবার দুপুরে বরিশালে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথিরবক্তব্যে শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উতসবমুখর করতে সবাই প্রস্তুত আছেন। সে লক্ষ্যে আমাদের প্রস্তুতিও ভালো।
প্রশাসন নিরপেক্ষ আছেকি না সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এবার নির্বাচনে প্রশাসন একেবারে নিরপেক্ষভাবে আছে। এবং কি নিরপেক্ষ ভাবেই কাজ করবেন তারা। ঝূঁকিপূর্ন ভোট কেন্দ্র গুলোতে অতিরিক্ত থাকবেআইনশৃঙ্খলা বানিহীর সদস্য। জেলা শিল্পকলা একাডেমি অডিটেরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরসিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
