আগামীর বাকেরগঞ্জ বিনির্মানে হাতপাখাকে বিজয়ী করুন – ফয়জুল করীম
জানুয়ারি ৩১ ২০২৬, ২১:২৫
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-০৬ আসনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রচারণার মূল টার্গেটে রয়েছে সাধারণ ভোটাররা।
এসব আসনের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক ভোটারের কাছে ‘ইসলামের পক্ষে একক মার্কা’ হিসেবে হাতপাখাকে উপস্থাপন করছেন। এলাকাভেদে মানুষের সমস্যা সমাধানে বিভিন্ন প্রতিশ্রুতি উপস্থাপন ও জাতীয় জীবনে মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থী। সর্বত্রই প্রচারণায় জনপ্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছেন।
আজ বাকেরগঞ্জের বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ করেন। আজ পদ্দিশিপুর ও নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন মাওলান নুরুল ইসলাম আল আমিন সাবেক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি , ফয়জুল ইসলাম ইসলাম ছাত্র আন্দোলনের জয়েন সেক্রেটারি, নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইব্রাহিম মৃধা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বাকেরগঞ্জ পূর্বের ইসলামী আন্দোলনের সভাপতি, চরাদি ইউনিয়ন সভাপতি মাওলানা ইউনুস আহমদ , জেলা যুব আন্দোলন সাধারণ সম্পাদক হাফেজ সোলাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
