প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, নিচ্ছেন ওয়াদা
জানুয়ারি ২৬ ২০২৬, ১৮:৩৫
আরিফ হোসেন ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর-৫ আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। প্রতিদিনের মত আজ সোমবার সকাল থেকে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা।
প্রার্থীরা ভোটারদের উন্নয়নের গ্যারান্টি দিচ্ছেন, আর বিনিময়ে ভোটারদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন ভোট দেওয়ার ‘ওয়াদা’।
প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সন্ত্রাস-মাদক নির্মূল। পাশাপাশি নির্বাচনী সমাবেশ, প্রচারণা, লিফলেট বিতরণ থেকে গণসংযোগ প্রচারণায় ব্যস্ত সময় পাড় সংসদ সদস্য প্রার্থীরা।
তবে এখন পর্যন্ত নির্বাচনী আইন মেনে প্রচারণা চালাতে মাঠে রয়েছেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, জাতীয় পার্টি ও বাসদ মাক্সবাদী প্রার্থীরা।
সোমবার (২৬ জানুয়ারী) বিকেলে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায়া ইউনিয়নের সফি মিয়ার গ্যারেজ এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মদিনাতুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) বরিশাল সদর-৫ আসনের মনোনীত প্রার্থী মুফতী ফয়জুল করীম, শায়খে চরমোনাই। পরে তিনি ঐএলাকার বিভিন্ন স্থানে গিয়ে নির্বাচনী প্রচারনা করেন।
এর আগে দুপুরে বিএনপি মনোনীত বরিশাল সদর-৫ আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের গণসংযোগ করেন নগরীর হাতেমআলী কলেজ চৌমাথা এলাকাও সিএনবি রোড এলাকায়। এর নগরীরর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বরিশাল-৫ আসনের বাসদের মনোনীত এমপি প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।
এসময় প্রাথীরা বিএনপির প্রার্থী সরোয়ার বলেন, এখানে তিনি মুক্তিযুদ্ধ করেছেন তারপর থেকে রাজনীতি করে আসছেন। এর অলিগলি সব কিছুই তার চেনা। তিনি আশা করেন বিগত দিনের ন্যায় ভোটাররা তাকে নিরাশ করবেন না।
অন্য দিকে এই প্রথম বার বোরকা পরে নারী সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরন করছেন।
অন্যদিকে বাসদের প্রার্থী মনিষা চক্রবর্তী তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। এক ব্যক্তিকে বাবার ক্ষমতায় দেখতে চায় না।
হাতপাখার প্রার্থী মুফতী ফয়জুল করীম বলেন, আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গঠন করব যেখানে সকলে তার অধিকার পাবে। জনগণের এক টাকাও চুরি হবে না। যারা চাঁদাবাজ এবং শরিয়াহ আইন চায় না, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জনগন এখন আর পুরানো ব্যক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আমি জনগের কাছে এক বার তাদের খেদমত করার সুযোগ চাচ্ছি। আশা করি বরিশালের মানুষ সেটা নিবেন।
