সেনাবাহিনীর হাতে আটক বানারীপাড়ার দন্ডপ্রাপ্ত আসামি নাসির

জানুয়ারি ২৬ ২০২৬, ০১:১০

আমার বরিশাল ডেস্ক,

মোঘল সুমন শাফকাত (শুভ),বানারীপাড়া।। বরিশালের বানারীপাড়ায় রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সারে ৭টায় সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকার পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ নাসির উদ্দীন (৫২)কে আটক করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, আটকৃত নাসির মাদক মামলার আসামি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী তিনি। র্দীঘ দিন ধরে পলাতক ছিলেন।

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুল হাসানের  নেতৃত্বে নাসিরকে  আটক করা হয়।

বানারীপাড়া থানা সূত্রে জানা গেছে  নাসির উদ্দিনকে বরিশাল এর বিজ্ঞ সিজিএম কোর্ট ঢাকা আদালতের জিআর ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মামলায় ৫ বছরের  সাজা ও ১০০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত আসামি ছিলো। ওই রাতেই সেনাবাহিনী নাসিরকে বানারীপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন....