গাবতলী বাজারে জামায়াত প্রার্থীর সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও শোডাউন
জানুয়ারি ২৫ ২০২৬, ২৩:০৬
মোঃ জুনায়েত হোসেন,কাজিরহাট: বরিশাল-৪ আসনের কাজীরহাট থানার লতা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে গাবতলী বাজার এলাকা। আজ বিকেল ৫:০০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল জব্বারের ‘দাঁড়িপাল্লা’ মার্কার সমর্থনে এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
লতা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের অন্তর্গত গাবতলী বাজারে আয়োজিত এই প্রচারণায় কয়েকশত নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকা মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে।
উপস্থিত নেত্রীবৃন্দপ্রচারণার অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন:মাওলানা আবুল হোসাইন, আমির, কাজীরহাট থানা।কাজী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক, কাজীরহাট থানা।এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।
জনসম্পৃক্ততা ও প্রতিশ্রুতি; নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের হাতে ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত লিফলেট তুলে দেন এবং কুশলাদি বিনিময় করেন। শোডাউন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। একইসাথে সমাজকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনে আব্দুল জব্বারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।গাবতলী বাজার ছাড়াও নেতৃবৃন্দ পাশ্ববর্তী এলাকাগুলোতেও নিবিড় প্রচারণা চালিয়েছেন বলে জানা গেছে। সাধারণ মানুষের মাঝে এই নির্বাচনী প্রচারণা ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
