দৃষ্টিহীন ভিক্ষুক রাশিদার করুণ জীবন, সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত
জানুয়ারি ১৩ ২০২৬, ২২:০০
শিশু সন্তান নিয়ে রাশিদা বেগম বাবার বাড়িতে আশ্রয় নিলে তিন ভাইয়ের কারো ঘরে তার ঠাই মেলেনি। বঞ্চিত হয়েছেন বাবার সম্পত্তি থেকে। জীবিকার কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে শিশু সন্তান নিয়ে ভিক্ষা করেই নিজের দিন চালান তিনি। কখনো বাজারে, কখনো মসজিদের সামনে, আবার কখনো রাস্তায় বসে সহায়তার আশায় থাকেন। এলাকার মানুষের সহায়তায় কোনোভাবে টিকে থাকলেও এখনো তিনি সরকারি কোনো সামাজিক নিরাপত্তা বা পুনর্বাসন সুবিধা পায়নি। ফলে কখনো খোলা আকাশের নিচে বা প্রতিবেশীর বারান্দায় রাত কাটাতে হয় তাকে।
রাশিদা বেগমের মতো অসহায় মানুষদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। আশ্রয়হীন ও সম্পূর্ণ অক্ষম হওয়া সত্ত্বেও তিনি এখনো তালিকাভুক্ত নন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেন স্থানীয়রা।
অসহায় এ নারীটির চোখে-মুখে কষ্টের ছাপ স্পষ্ট। জীবনের শেষ বয়সে একটু নিরাপত্তা আর মাথা গোঁজার ঠাঁই এটাই যেন তার একমাত্র আকাঙ্ক্ষা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, অসহায় রাশিদা বেগমের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
