‘দেশ গড়ার পরিকল্পনা’ মেহেন্দিগঞ্জে শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
জানুয়ারি ১৩ ২০২৬, ২১:৪৭
বরিশাল ॥ কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে দুই উপজেলার আওতাধীন বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আগামীদিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করাসহ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন মেহেন্দিগঞ্জ ও হিজলা এই দুই উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্ধরা।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) মেহেন্দিগঞ্জ পৌর পৌরসভা বদরপুর গ্রামের পাতার হাট বন্দরের দুই উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্ধের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি‘র মনোনিত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিক ইসলাম ইমরান।
বক্তারা বলেন, ছাত্রদল গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের নেতাকর্মীদের আরো সংগঠিত, সচেতন ও প্রশিক্ষিত হতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি‘র মনোনিত প্রার্থী রাজিব আহসান ভাইকে বিজয় করতে হবে বরিশাল জেলা ছাত্রদল সহ হিজলা-মেহেন্দিগঞ্জ এই দুই উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্ধরা কাজ করবেন।
সভা শেষে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি‘র মনোনিত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসানকে ধানের শীষের প্রতীক উপহার দেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু।
