ভোটার হলেন তারেক রহমান

ডিসেম্বর ২৭ ২০২৫, ১৪:৩২

আমার বরিশাল ডেস্ক,

নির্বাচন কমিশনে (ইসি) এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। এদিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।

আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।

এর আগে, ভোটার হওয়ার জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি ইসি ভবনে পৌঁছান।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।

এক্ষেত্রে ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা থাকায় আজ ভোটার হতে ইসিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে, বিএনপি আগেই জানিয়েছে শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন। এর আগে, দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....