মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদলের বিজয় র‌্যালী

ডিসেম্বর ১৬ ২০২৫, ১৯:২৪

আমার বরিশাল ডেস্ক,

শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা মহান বিজয় দিবস পালন করেছেন।

আজ মঙ্গলবার সকালে বরিশাল নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠুর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে নগরীতে একটি বিজয় র‌্যালী বের করেন ‍এবং আলোচনা সভা করেন জেল‍া ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন....