ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ডিসেম্বর ১৩ ২০২৫, ১৫:১৮

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল : ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র নেতাকর্মীরা।

আজ শনিবার দুপুরে টার দিকে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতা কর্মীরা । বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রাস্তা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন....